২৬/৬৮. অধ্যায়ঃ
মুহর ছাড়া বিবাহের বৈধতা প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৩৩৫৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৫৪
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ زَائِدَةَ بْنِ قُدَامَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، قَالَا: أُتِيَ عَبْدُ اللَّهِ فِي رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً وَلَمْ يَفْرِضْ لَهَا، فَتُوُفِّيَ قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا، فَقَالَ عَبْدُ اللَّهِ: سَلُوا هَلْ تَجِدُونَ فِيهَا أَثَرًا؟ قَالُوا: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، مَا نَجِدُ فِيهَا - يَعْنِي أَثَرًا - قَالَ: أَقُولُ بِرَأْيِي فَإِنْ كَانَ صَوَابًا فَمِنَ اللَّهِ، «لَهَا كَمَهْرِ نِسَائِهَا، لَا وَكْسَ وَلَا شَطَطَ، وَلَهَا الْمِيرَاثُ، وَعَلَيْهَا الْعِدَّةُ»، فَقَامَ رَجُلٌ، مَنْ أَشْجَعَ، فَقَالَ: فِي مِثْلِ هَذَا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِينَا، فِي امْرَأَةٍ يُقَالُ لَهَا بَرْوَعُ بِنْتُ وَاشِقٍ تَزَوَّجَتْ رَجُلًا، فَمَاتَ قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا، «فَقَضَى لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ صَدَاقِ نِسَائِهَا، وَلَهَا الْمِيرَاثُ، وَعَلَيْهَا الْعِدَّةُ» فَرَفَعَ عَبْدُ اللَّهِ يَدَيْهِ وَكَبَّرَ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «لَا أَعْلَمُ أَحَدًا قَالَ فِي هَذَا الْحَدِيثِ الْأَسْوَدُ، غَيْرَ زَائِدَةَ»
আলকামা এবং আসওয়াদ (রা:) হতে বর্ণিতঃ
তারা বলেন: আবদুল্লাহ (রাঃ)-এর নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে, সে কোনো এক নারীকে বিবাহ করেছে, অথচ তার কোনো মহর ধার্য করেনি। আর সে ব্যক্তি সহবাস করার পূর্বেই মারা গেছে। আবদুল্লাহ (রাঃ) বললেন: লোকেদের জিজ্ঞেস কর কোনো হাদিস তোমরা এ বিষয় সম্পর্কে পাও কিনা। তারা বললেন : হে আবূ আবদুর রহমান! আমরা এ বিষয়ে কোনো হাদিস পাচ্ছি না। তিনি বললেন: আমি আমার জ্ঞান-বুদ্ধি অনুযায়ী বলছি, যদি তা সঠিক হয়, তবে তা আল্লাহর পক্ষ হতে। তার মহর হলো তার মতো নারীদের মহরের অনুরূপ। তা হতে বেশিও না এবং কমও না। সে তার স্বামীর সম্পদে ওয়ারিস হবে এবং তার জন্য ইদ্দত পালন করতে হবে।তখন আশজাআ গোত্রের একব্যক্তি দাঁড়িয়ে বলল, আমাদের এক মহিলার ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) এমনই ফায়সালা প্রদান করেন। তার নাম ছিল বারওয়া বিনতু ওয়াশিক। সে এক পুরুষকে বিবাহ করেছিল এবং সহবাসের পূর্বেই তার স্বামী ইনতিকাল করে। তার জন্যও রাসূলুল্লাহ (ﷺ) তার মতো নারীদের অনুরূপ মহর ধার্য করেন। আর তার জন্য মীরাস এবং ইদ্দত পালনও নির্ধারণ করেন। এ কথা শুনে আবদুল্লাহ (রাঃ) তাঁর দুই হাত তুলে তাকবির বলেন। আবূ আবদুর রহমান (রহঃ) বলেন: এ হাদিসে যায়িদাহ মহরের ফায়সালা প্রদান ছাড়া আর কাউকেই আসওয়াদ-এর নাম উল্লেখ করতে শুনিনি।
