২৬/৬৮. অধ্যায়ঃ
মুহর ছাড়া বিবাহের বৈধতা প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৩৩৫৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৫৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّهُ أُتِيَ فِي امْرَأَةٍ تَزَوَّجَهَا رَجُلٌ، فَمَاتَ عَنْهَا وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ يَدْخُلْ بِهَا، فَاخْتَلَفُوا إِلَيْهِ قَرِيبًا مِنْ شَهْرٍ لَا يُفْتِيهِمْ، ثُمَّ قَالَ: «أَرَى لَهَا صَدَاقَ نِسَائِهَا، لَا وَكْسَ وَلَا شَطَطَ، وَلَهَا الْمِيرَاثُ، وَعَلَيْهَا الْعِدَّةُ»، فَشَهِدَ مَعْقِلُ بْنُ سِنَانٍ الْأَشْجَعِيُّ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى فِي بَرْوَعَ بِنْتِ وَاشِقٍ بِمِثْلِ مَا قَضَيْتَ»
আবদুল্লাহ (রা:) হতে বর্ণিতঃ
তাঁর নিকট এক মহিলার বিষয়ে উপস্থাপন করা হলো, যাকে একজন পুরুষ বিবাহ করে সহবাসের পূর্বেই মারা যায়। তার জন্য কোনো মহরও নির্ধারণ করেনি। লোকেরা তাঁর নিকট প্রায় এক মাস যাবৎ যাতায়াত করতে লাগলো। তিনি (আবদুল্লাহ (রাঃ)) তাকে কোনো সমাধান দিচ্ছিলেন না। এরপর তিনি বললেন, “আমার মতে তার জন্য তার বংশের নারীদের মতো মহর হবে, বেশিও না এবং কমও না। আর সে তার স্বামীর ওয়ারিস হবে এবং তাকে ‘ইদ্দত পালন করতে হবে।” তখন মাকিল ইবনু সিনান আশজাঈ (রাঃ) সাক্ষ্য দিলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বারওয়া বিনতু ওয়াশিকের ব্যাপারে আপনার মতই ফায়সালা প্রদান করেছিলেন।
