২৬/৬৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৫৬ - নিকাহ
মুহর ছাড়া বিবাহের বৈধতা প্রসঙ্গ
সুনানে আন-নাসায়ী : ৩৩৫৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৫৬
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ فِرَاسٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، فِي رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً فَمَاتَ وَلَمْ يَدْخُلْ بِهَا وَلَمْ يَفْرِضْ لَهَا قَالَ: «لَهَا الصَّدَاقُ، وَعَلَيْهَا الْعِدَّةُ، وَلَهَا الْمِيرَاثُ» فَقَالَ مَعْقِلُ بْنُ سِنَانٍ: «فَقَدْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِهِ فِي بَرْوَعَ بِنْتِ وَاشِقٍ»
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি কোনো এক মহিলাকে বিবাহ করে মারা গেল। সে তার জন্য কোনো মুহরও নির্ধারণ করেনি এবং তার সাথে সহবাসও করেনি। এ মহিলার ব্যাপারে তিনি বলেন: তাকে মুহর দিতে হবে, তাকে ইদ্দত পালন করতে হবে এবং মীরাস নির্ধারিত হবে। মা'কিল ইবনু সিনান (রাঃ) বললেন: আমি বারওয়া' বিনতু ওয়াশিক্ব-এর ব্যাপারে নাবী (ﷺ)-কে এরূপ ফায়সালা দিতে শুনেছি।
