২৬/৬৮. অধ্যায়ঃ
মুহর ছাড়া বিবাহের বৈধতা প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৩৩৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৫৮
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّهُ أَتَاهُ قَوْمٌ فَقَالُوا: إِنَّ رَجُلًا مِنَّا تَزَوَّجَ امْرَأَةً وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ يَجْمَعْهَا إِلَيْهِ حَتَّى مَاتَ، فَقَالَ عَبْدُ اللَّهِ: مَا سُئِلْتُ مُنْذُ فَارَقْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشَدَّ عَلَيَّ مِنْ هَذِهِ، فَأْتُوا غَيْرِي، فَاخْتَلَفُوا إِلَيْهِ فِيهَا شَهْرًا، ثُمَّ قَالُوا لَهُ فِي آخِرِ ذَلِكَ: مَنْ نَسْأَلُ إِنْ لَمْ نَسْأَلْكَ، وَأَنْتَ مِنْ جِلَّةِ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْبَلَدِ وَلَا نَجِدُ غَيْرَكَ؟ قَالَ: سَأَقُولُ فِيهَا بِجَهْدِ رَأْيِي، فَإِنْ كَانَ صَوَابًا فَمِنَ اللَّهِ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَإِنْ كَانَ خَطَأً فَمِنِّي وَمِنَ الشَّيْطَانِ وَاللَّهُ وَرَسُولُهُ مِنْهُ بُرَآءُ، أُرَى أَنْ أَجْعَلَ «لَهَا صَدَاقَ نِسَائِهَا، لَا وَكْسَ وَلَا شَطَطَ، وَلَهَا الْمِيرَاثُ، وَعَلَيْهَا الْعِدَّةُ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»، قَالَ: وَذَلِكَ بِسَمْعِ أُنَاسٍ مَنْ أَشْجَعَ، فَقَامُوا فَقَالُوا: " نَشْهَدُ أَنَّكَ قَضَيْتَ بِمَا قَضَى بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي امْرَأَةٍ مِنَّا يُقَالُ لَهَا: بَرْوَعُ بِنْتُ وَاشِقٍ " قَالَ: «فَمَا رُئِيَ عَبْدُ اللَّهِ فَرِحَ، فَرْحَةً يَوْمَئِذٍ إِلَّا بِإِسْلَامِهِ»
আবদুল্লাহ (রা:) হতে বর্ণিতঃ
তাঁর নিকট একদল লোক এসে বললেন: জনৈক ব্যক্তি কোনো মহর ধার্য না করে এক নারীকে বিবাহ করে মারা গেছে। সে তার সাথে সহবাসও করেনি। আবদুল্লাহ (রাঃ) বললেন: রাসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যুর পরে এর চাইতে কোনো কঠিন বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়নি। তোমরা অন্য কারো নিকট যাও। তারা একমাস যাবৎ এ ব্যাপারে তাঁর নিকট যাতায়াত করতে রইল। এরপর তারা বলল: আপনাকে জিজ্ঞেস না করে আর কাকে জিজ্ঞেস করব? আপনি হলেন, এ শহরে- মুহাম্মাদ (ﷺ)-এর বিশিষ্ট সাহাবীদের অন্যতম। আর কাউকেই আমরা পাচ্ছি না। তিনি বললেন: আচ্ছা এ বিষয়ে আমি আমার জ্ঞান-বুদ্ধি দ্বারা বলছি। যদি সঠিক হয় তবে তা আল্লাহর পক্ষ হতে যিনি এক ও একক, যার কোনো শরীক নেই। আর যদি ভুল হয়, তবে তা আমার আর শয়তানের পক্ষ হতে। আল্লাহ এবং তাঁর রাসূল এ ব্যাপারে দায়মুক্ত। আমার মতে, তার জন্য তার সমপর্যায়ের নারীদের মতো মহর হবে। কোনো প্রকার কম ও বেশি হবে না। সে মীরাস পাবে এবং তাকে চার মাস দশদিন ‘ইদ্দত পালন করতে হবে।বর্ণনাকারী বলেন, এ ফায়সালা আশজাআ গোত্রের কয়েকজন লোক শুনল। তারা দাঁড়িয়ে বলল: আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি এমন ফায়সালা দিলেন, যেমন রাসূলুল্লাহ (ﷺ) বারওয়া বিনতু ওয়াশিক নাম্নী আমাদের এক মহিলার ব্যাপারে দিয়েছিলেন। আবদুল্লাহ (রাঃ)-কে সেদিন যেমন আনন্দিত দেখা গিয়েছিল, তাঁর ইসলাম গ্রহণের দিন ছাড়া আর কোনো দিন এত আনন্দিত দেখা যায়নি।
