২৬/৬৯. অধ্যায়ঃ

মুহর ছাড়া কোনো মহিলার নিজকে কোনো পুরুষকে হেবা করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৫৯

أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَتْهُ امْرَأَةٌ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي قَدْ وَهَبْتُ نَفْسِي لَكَ، فَقَامَتْ قِيَامًا طَوِيلًا، فَقَامَ رَجُلٌ، فَقَالَ: زَوِّجْنِيهَا إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ عِنْدَكَ شَيْءٌ؟» قَالَ: مَا أَجِدُ شَيْئًا، قَالَ: «الْتَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ» فَالْتَمَسَ، فَلَمْ يَجِدْ شَيْئًا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ مَعَكَ مِنَ الْقُرْآنِ شَيْءٌ؟» قَالَ: نَعَمْ، سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا، لِسُوَرٍ سَمَّاهَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ زَوَّجْتُكَهَا عَلَى مَا مَعَكَ مِنَ الْقُرْآنِ»

সাহল ইবন সা'দ (রা:) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক মহিলা এসে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি আমার নিজেকে আপনার জন্য হেবা করছি। এ কথা বলে সে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন: যদি আপনার তাকে প্রয়োজন না থাকে, তাহলে আমার নিকট বিবাহ দিন।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার নিকট কি কিছু আছে? সে বলল: আমার নিকট কিছুই নেই। তিনি (ﷺ) বললেন: খুঁজে দেখ, যদি একটা লোহার আংটিও পাও। সে ব্যক্তি খুঁজে কিছুই পেল না।তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: তোমার কুরআনের কিছু অংশ জানা আছে কি? সে ব্যক্তি কয়েকটি সূরার নাম নিয়ে বললেন: এ সূরা, এ সূরা।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার কুরআনের যা জানা আছে তার বিনিময়ে তার সাথে তোমাকে বিবাহ দিলাম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন