২৬/৭১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৬৫ - নিকাহ
মুত্ আহ্ হারাম হওয়া সম্পর্কে
সুনানে আন-নাসায়ী : ৩৩৬৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৬৫
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ الْحَسَنِ، وَعَبْدِ اللَّهِ، ابْنَيْ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِمَا، أَنَّ عَلِيًّا، بَلَغَهُ أَنَّ رَجُلًا لَا يَرَى بِالْمُتْعَةِ بَأْسًا، فَقَالَ: إِنَّكَ تَائِهٌ، إِنَّهُ «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهَا، وَعَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ يَوْمَ خَيْبَرَ»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
হাসান এবং 'আবদুল্লাহ নামক মুহাম্মাদ-এর দুইপুত্র তাঁদের পিতার মাধ্যমে বর্ণনা করেন, 'আলী (রাঃ)-এর নিকট সংবাদ পৌঁছালো যে, একব্যক্তি মুত্'আয় কোনো প্রকার সমস্যা মনে করে না। তিনি বললেন: তুমি একজন পথভ্রষ্ট লোক। রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের দিন তা হতে এবং গৃহপালিত গাধার গোশত হতে নিষেধ করেছেন।
