২৬/৭০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৬৪ - নিকাহ
লজ্জাস্থান হালাল করা
সুনানে আন-নাসায়ী : ৩৩৬৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৬৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ الْحَسَنِ، عَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبَّقِ: أَنَّ رَجُلًا غَشِيَ جَارِيَةً لِامْرَأَتِهِ، فَرُفِعَ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنْ كَانَ اسْتَكْرَهَهَا فَهِيَ حُرَّةٌ مِنْ مَالِهِ وَعَلَيْهِ الشَّرْوَى لِسَيِّدَتِهَا، وَإِنْ كَانَتْ طَاوَعَتْهُ فَهِيَ لِسَيِّدَتِهَا وَمِثْلُهَا مِنْ مَالِهِ»
সালামাহ ইবনুল মুহাব্বিক (রাঃ) হতে বর্ণিতঃ
সালামাহ্ ইবনু মুহাব্বাক্ব (রাঃ) হতে বর্ণিত। এক ব্যক্তি তার স্ত্রীর দাসীর সাথে সহবাস করল। এ বিষয়টি রাসূলুল্লাহ (সাঃ)-এর নিকট পেশ করা হলে তিনি বললেন: যদি ঐ ব্যক্তি তার সাথে জবরদস্তী করে থাকে, তবে ঐ দাসী ঐ ব্যক্তির মাল দ্বারা আযাদ হয়ে যাবে। তার ওপর অনুরূপ জরিমানা আর যদি সে তার আনুগত্য করে স্বেচ্ছায় করে থাকে তবে সে দাসী তার মালিকের (স্ত্রীর) থাকবে এবং তার মালিককে ঐ দাসীর মতো একটি দাসী জরিমানা দিতে হবে।
