২৬/৭১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৬৭ - নিকাহ
মুত্ আহ্ হারাম হওয়া সম্পর্কে
সুনানে আন-নাসায়ী : ৩৩৬৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৬৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالُوا: أَنْبَأَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، يَقُولُ: أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، أَنَّ ابْنَ شِهَابٍ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ، وَالْحَسَنَ ابْنَيْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، أَخْبَرَاهُ أَنَّ أَبَاهُمَا مُحَمَّدَ بْنَ عَلِيٍّ، أَخْبَرَهُمَا، أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ عَنْ مُتْعَةِ النِّسَاءِ» قَالَ ابْنُ الْمُثَنَّى: يَوْمَ حُنَيْنٍ، وَقَالَ: هَكَذَا حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، مِنْ كِتَابِهِ
আলী ইবনু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের দিন নারীদের সাথে মুত্'আহ্ করতে নিষেধ করেছেন। ইবনুল মুসান্না (রহঃ) বলেছেন: হুনায়নের দিন। তিনি বলেন, 'আবদুল ওয়াহ্হাব তাঁর কিতাব থেকে আমাদের কাছে এভাবেই বর্ণনা করেছেন।
