২৬/৭১. অধ্যায়ঃ
মুত্ আহ্ হারাম হওয়া সম্পর্কে
সুনানে নাসাঈ : ৩৩৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৬৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: أَذِنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمُتْعَةِ، فَانْطَلَقْتُ أَنَا وَرَجُلٌ إِلَى امْرَأَةٍ مِنْ بَنِي عَامِرٍ فَعَرَضْنَا عَلَيْهَا أَنْفُسَنَا، فَقَالَتْ: مَا تُعْطِينِي؟ فَقُلْتُ: رِدَائِي، وَقَالَ صَاحِبِي: رِدَائِي، وَكَانَ رِدَاءُ صَاحِبِي أَجْوَدَ مِنْ رِدَائِي، وَكُنْتُ أَشَبَّ مِنْهُ، فَإِذَا نَظَرَتْ إِلَى رِدَاءِ صَاحِبِي أَعْجَبَهَا، وَإِذَا نَظَرَتْ إِلَيَّ أَعْجَبْتُهَا، ثُمَّ قَالَتْ: أَنْتَ وَرِدَاؤُكَ يَكْفِينِي، فَمَكَثْتُ مَعَهَا ثَلَاثًا، ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ كَانَ عِنْدَهُ مِنْ هَذِهِ النِّسَاءِ اللَّاتِي يَتَمَتَّعُ، فَلْيُخَلِّ سَبِيلَهَا»
রবী ইবন সাবরা জুহানী (রহঃ) হতে বর্ণিতঃ
রবী ইবন সাবরাহ আল জুহানী (রহঃ) তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) মুত'আর অনুমতি দিলে আমি আর জনৈক ব্যক্তি বানু ‘আমির-এর এক মহিলার কাছে গিয়ে নিজেদের পেশ করলাম। সে বলল: আমাকে কি দিবে? আমি বললাম : আমার চাদর। আমার সঙ্গীও বললেন: আমার চাদর দিব। আর আমার সঙ্গীর চাদরটি ছিল আমার চাদর হতে উত্তম। আমি ছিলাম আমার সঙ্গী হতে অধিক যুবক। যখন সে আমার সঙ্গী চাদরের প্রতি লক্ষ্য করল, তখন ঐ চাদর তার নিকট ভাল লাগলো। আর যখন আমার দিকে লক্ষ্য করল, তখন আমি তার চোখে ভালবোধ হলাম। এরপর সে বলল: তুমি এবং তোমার চাদরই আমার জন্য যথেষ্ট। আমি তার সঙ্গে তিন রাত কাটালাম, পরবর্তী সময়ে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যার নিকট এ মুত'আর নারী আছে, সে যেন তা থেকে তাকে মুক্ত করে দেয়।
