২৬/৭৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৭১ - নিকাহ
বিবাহের পর বিবাহকারীকে কিভাবে দু‘আ করবে
সুনানে আন-নাসায়ী : ৩৩৭১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৭১
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَا: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَشْعَثَ، عَنْ الْحَسَنِ، قَالَ: تَزَوَّجَ عَقِيلُ بْنُ أَبِي طَالِبٍ، امْرَأَةً مِنْ بَنِي جَثْمٍ، فَقِيلَ لَهُ: بِالرِّفَاءِ وَالْبَنِينَ، قَالَ: قُولُوا كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَارَكَ اللَّهُ فِيكُمْ، وَبَارَكَ لَكُمْ»
হাসান (রহঃ) হতে বর্ণিতঃ
'আক্বীল ইবনু আবূ ত্বালিব (রাঃ) জাছ্ম গোত্রের এক মেয়েকে বিবাহ করলে মিল মুহাব্বাত এবং সন্তানের জন্য তাঁকে দোয়া করা হলো। 'আক্বীল (রাঃ) বললেন, যেমন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরাও তেমন বল : بَارَكَ اللَّهُ فِيكُمْ، وَبَارَكَ لَكُمْ “বারা-কাল্ল-হু ফীকুম, ওয়া বা-রাকা লাকুম” [আল্লাহ তোমাদের মাঝে বারাকাত দান করুন এবং তোমাদের জন্য বারাকাত দান করুন!।
