২৬/৭৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৭২ - নিকাহ
যে ব্যক্তি বিবাহে উপস্থিত হতে পারেনি তার দু‘আ
সুনানে আন-নাসায়ী : ৩৩৭২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৭২
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ أَثَرَ صُفْرَةٍ، فَقَالَ: «مَا هَذَا؟» قَالَ: تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ، أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) 'আবদুর রহমান (রাঃ)-এর শরীরে হলুদ আভা দেখতে পেয়ে বললেন: এটা কি? তিনি বললেন: আমি এক মহিলাকে এক দীনার পরিমাণ স্বর্ণের দ্বারা বিবাহ করেছি। তিনি (ﷺ) বললেন: আল্লাহ তোমাকে বারাকাত দিন। ওয়ালীমাহ্ কর যদিও একটা বকরী দ্বারা হয়।
