২৬/৭৫. অধ্যায়ঃ
বিবাহে সুফরা ব্যবহারের অনুমতি
সুনানে নাসাঈ : ৩৩৭৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৭৩
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ: أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ جَاءَ وَعَلَيْهِ رَدْعٌ مِنْ زَعْفَرَانٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْيَمْ؟» قَالَ: تَزَوَّجْتُ امْرَأَةً، قَالَ: «وَمَا أَصْدَقْتَ؟» قَالَ: وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، قَالَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবন আউফ (রাঃ) আসলেন। তখন তাঁর গায়ে যাফরানের চিহ্ন ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: কী খবর? তিনি বললেন: আমি এক মহিলাকে বিবাহ করেছি। তিনি (ﷺ) বললেন: মহর কত দিয়েছ? তিনি বললেন: এক দীনার পরিমাণ স্বর্ণ। তিনি (ﷺ) বললেন: ওয়ালীমাহ কর একটি বকরী দ্বারা হলেও।
