২৬/৭৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৭৪ - নিকাহ
বিবাহে সুফরা ব্যবহারের অনুমতি
সুনানে আন-নাসায়ী : ৩৩৭৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৭৪
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ الْوَزِيرِ بْنِ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ كَثِيرِ بْنِ عُفَيْرٍ، قَالَ: أَنْبَأَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسٍ، قَالَ: رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ - كَأَنَّهُ يَعْنِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ - أَثَرَ صُفْرَةٍ، فَقَالَ: «مَهْيَمْ؟» قَالَ: تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) 'আবদুর রহমান ইবনু 'আওফ (রাঃ)-এর দেহে সুফরা (এক প্রকার হালকা সুগন্ধিযুক্ত রং)-এর চিহ্ন দেখে বললেন, কী খবর? তিনি বললেন: আমি এক আনসারী নারীকে বিবাহ করেছি। তিনি (ﷺ) বললেন: ওয়ালীমাহ্ কর একটি বকরী দ্বারা হলেও।
