২৬/৭৬. অধ্যায়ঃ
বাসরের উপহার
সুনানে নাসাঈ : ৩৩৭৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৭৫
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عَلِيًّا، قَالَ: تَزَوَّجْتُ فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ابْنِ بِي، قَالَ: «أَعْطِهَا شَيْئًا» قُلْتُ: مَا عِنْدِي مِنْ شَيْءٍ، قَالَ: «فَأَيْنَ دِرْعُكَ الْحُطَمِيَّةُ؟» قُلْتُ: هِيَ عِنْدِي، قَالَ: «فَأَعْطِهَا إِيَّاهُ»---[حكم الألباني] حسن صحيح
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আলী (রাঃ) বলেছেন, আমি ফাতিমা (রাঃ)-কে বিবাহের পর বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ)! তাকে আমার নিকট প্রেরণ করুন। তিনি (ﷺ) বললেন: তাকে কিছু দাও। আমি বললাম: আমার কাছে কিছু নেই। তিনি (ﷺ) বললেন: তোমার ‘হুতামিয়া’ বর্মটি কোথায়? আমি বললাম: তা আমার কাছেই রয়েছে। তিনি (ﷺ) বললেন: তাকে তা-ই দিয়ে দাও।
