২৬/৭৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৭৬ - নিকাহ
বাসরের উপহার
সুনানে আন-নাসায়ী : ৩৩৭৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৭৬
أَخْبَرَنَا هَارُونُ بْنُ إِسْحَقَ، عَنْ عَبْدَةَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا تَزَوَّجَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطِهَا شَيْئًا» قَالَ: مَا عِنْدِي، قَالَ: «فَأَيْنَ دِرْعُكَ الْحُطَمِيَّةُ؟»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
'আলী (রাঃ) যখন ফাত্বিমাহ্ (রাঃ)-কে বিবাহ করেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন: তাঁকে কিছু দাও। তিনি বললেন : আমার নিকট কিছু নেই। তিনি (ﷺ) বললেন: তোমার 'হুত্বামী' বর্মটির কি হল?
