২৬/৭৯. অধ্যায়ঃ
সফররত অবস্থায় বাসর যাপন
সুনানে নাসাঈ : ৩৩৮২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৮২
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ: " أَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلَاثًا يَبْنِي بِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ، فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ، فَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلَا لَحْمٍ، أَمَرَ بِالْأَنْطَاعِ، وَأَلْقَى عَلَيْهَا مِنَ التَّمْرِ وَالْأَقِطِ وَالسَّمْنِ، فَكَانَتْ وَلِيمَتَهُ، فَقَالَ الْمُسْلِمُونَ: إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، أَوْ مِمَّا مَلَكَتْ يَمِينُهُ، فَقَالُوا: إِنْ حَجَبَهَا، فَهِيَ مِنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، وَإِنْ لَمْ يَحْجُبْهَا، فَهِيَ مِمَّا مَلَكَتْ يَمِينُهُ، فَلَمَّا ارْتَحَلَ وَطَّأَ لَهَا خَلْفَهُ، وَمَدَّ الْحِجَابَ بَيْنَهَا وَبَيْنَ النَّاسِ "
হুমায়দ (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) খায়বার এবং মদীনার মধ্যস্থলে তিন দিন সাফিয়া বিনতু হুয়াই (রাঃ)-এর সঙ্গে কাটান। আমি তাঁর ওয়ালীমার জন্য মুসলিমদের দাওয়াত দিলাম। তাতে গোশত ও রুটি কিছুই ছিল না। তিনি চামড়ার দস্তরখান বিছানোর নির্দেশ দিলেন। লোকেরা তাতে খেজুর, পনির, ঘি রাখতে লাগল। এটাই ছিল তাঁর ওয়ালীমাহ।মুসলিমরা বলাবলি করতে লাগল, তিনি কি উম্মাহাতুল মুমিনীনদের একজন, না কি তাঁর দাসীদের একজন? তারা বলল: যদি তাঁকে পর্দায় রাখা হয়, তবে তিনি উম্মাহাতুল মুমিনীনদের অন্তর্ভুক্ত। আর যদি পর্দা না করা হয়, তবে তিনি বাঁদীদের একজন। যখন প্রত্যাবর্তনের সময় হল, তখন [রাসূলুল্লাহ (ﷺ)-এর সাওয়ারীর] হাওদার পেছনে তাঁর বসার ব্যবস্থা করলেন এবং অন্যান্য লোক ও তাঁর মধ্যে পর্দা করা হল।
