২৬/৮০. অধ্যায়ঃ
বিবাহ অনুষ্ঠানে সঙ্গীত ও আনন্দ-ফুর্তি করা
সুনানে নাসাঈ : ৩৩৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৮৩
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، قَالَ: دَخَلْتُ عَلَى قُرَظَةَ بْنِ كَعْبٍ، وَأَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، فِي عُرْسٍ، وَإِذَا جَوَارٍ يُغَنِّينَ، فَقُلْتُ: أَنْتُمَا صَاحِبَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمِنْ أَهْلِ بَدْرٍ، يُفْعَلُ هَذَا عِنْدَكُمْ؟ فَقَالَ: اجْلِسْ إِنْ شِئْتَ فَاسْمَعْ مَعَنَا، وَإِنْ شِئْتَ اذْهَبْ، قَدْ «رُخِّصَ لَنَا فِي اللَّهْوِ عِنْدَ الْعُرْسِ»
আমির ইবন সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
এক বিবাহ মজলিসে আমি কুরাযা ইবন কা’ব এবং আবু মাসউদ আল আনসারি (রাঃ)-এর কাছে গেলাম। দেখতে পেলাম যে, ছোট ছোট বালিকারা গান গাইছে। আমি বললাম : আপনারা উভয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর বদরী সাহাবী। অথচ আপনাদের সামনে এমন করা হচ্ছে! তাঁরা বললেন : যদি মন চায় আমাদের সঙ্গে বসে পড়, আর যদি চাও চলে যাও। আমাদেরকে বিবাহে আনন্দ-ফুর্তি করার অনুমতি দেয়া হয়েছে।
