২৬/৮১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৮৪ - নিকাহ
কোন ব্যক্তির তার মেয়েকে গৃহসামগ্রী প্রদান করা
সুনানে আন-নাসায়ী : ৩৩৮৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৮৪
أَخْبَرَنَا نَصِيرُ بْنُ الْفَرَجِ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ زَائِدَةَ، قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «جَهَّزَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فِي خَمِيلٍ وَقِرْبَةٍ وَوِسَادَةٍ حَشْوُهَا إِذْخِرٌ»---[حكم الألباني] ضعيف الإسناد
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ফাত্বিমাহ্ (রাঃ)-কে গৃহসামগ্রী দান করেছিলেন- একখানা চাদর, একটা পানির পাত্র [মশক] আর একটা বালিশ, যার ভিতরে ছিল ইযখির নামক ঘাস।
