২৬/৮৪. অধ্যায়ঃ
নববিবাহিতদের জন্য হাদিয়্যাহ্
সুনানে নাসাঈ : ৩৩৮৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৮৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرٌ وَهُوَ ابْنُ سُلَيْمَانَ، عَنْ الْجَعْدِ أَبِي عُثْمَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: تَزَوَّجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ بِأَهْلِهِ، قَالَ: وَصَنَعَتْ أُمِّي أُمُّ سُلَيْمٍ حَيْسًا، قَالَ: فَذَهَبَتْ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنَّ أُمِّي تُقْرِئُكَ السَّلَامَ، وَتَقُولُ لَكَ إِنَّ هَذَا لَكَ مِنَّا قَلِيلٌ، قَالَ: «ضَعْهُ»، ثُمَّ قَالَ: «اذْهَبْ فَادْعُ فُلَانًا وَفُلَانًا وَمَنْ لَقِيتَ» وَسَمَّى رِجَالًا، فَدَعَوْتُ مَنْ سَمَّى وَمَنْ لَقِيتُهُ، - قُلْتُ لِأَنَسٍ: عِدَّةُ كَمْ كَانُوا؟ قَالَ: يَعْنِي زُهَاءَ ثَلَاثَ مِائَةٍ - فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِيَتَحَلَّقْ عَشَرَةٌ عَشَرَةٌ، فَلْيَأْكُلْ كُلُّ إِنْسَانٍ مِمَّا يَلِيهِ» فَأَكَلُوا حَتَّى شَبِعُوا، فَخَرَجَتْ طَائِفَةٌ وَدَخَلَتْ طَائِفَةٌ، قَالَ لِي: «يَا أَنَسُ، ارْفَعْ» فَرَفَعْتُ، فَمَا أَدْرِي حِينَ رَفَعْتُ كَانَ أَكْثَرَ أَمْ حِينَ وَضَعْتُ
আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একবার বিবাহ করে স্ত্রীর নিকট (বাসর যাপনের উদ্দেশে) গেলেন। আনাস (রাঃ) বলেন, আমার মা উম্মু সুলায়ম (রাঃ) হায়স তৈরি করলেন। আমি তা নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বললাম : আমার মা আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন, আমাদের পক্ষ হতে আপনার জন্য সামান্য কিছু হাদিয়া। তিনি (ﷺ) বললেন: রাখ।এরপর তিনি কয়েকজন লোকের নাম নিয়ে বললেন, অমুক অমুক ব্যক্তিকে আর যার সাথে তোমার দেখা হয় তাদেরকেও ডেকে আন। তারপর তিনি (ﷺ) যাদের নাম বলেন এবং যাদের সাথে আমার দেখা হয়, তাদের আমি ডেকে আনি। বর্ণনাকারী বলেন, আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম: তারা কতজন ছিল? তিনি বললেন: তিনশ জনের মতো। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: দশ জন করে গোল হয়ে বস এবং প্রত্যেকে তার নিকটস্থ স্থান হতে খায়। তারা সকলে তৃপ্তি সহকারে খেল। একদল বের হচ্ছিল আর একদল প্রবেশ করছিল। তিনি (ﷺ) আমাকে বললেন: হে আনাস! উঠিয়ে নাও। আমি খাবার উঠিয়ে নিলাম। আমি বুঝতে পারলাম না, যখন আমি তা উঠিয়ে নিলাম তখন বেশি ছিল, না যখন রেখেছিলাম!
