২৬/৮৪. অধ্যায়ঃ
নববিবাহিতদের জন্য হাদিয়্যাহ্
সুনানে নাসাঈ : ৩৩৮৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৮৮
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ الْوَزِيرِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ كَثِيرِ بْنِ عُفَيْرٍ، قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ قُرَيْشٍ وَالْأَنْصَارِ، فَآخَى بَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، فَقَالَ لَهُ سَعْدٌ: إِنَّ لِي مَالًا، فَهُوَ بَيْنِي وَبَيْنَكَ شَطْرَانِ، وَلِي امْرَأَتَانِ، فَانْظُرْ أَيُّهُمَا أَحَبُّ إِلَيْكَ فَأَنَا أُطَلِّقُهَا، فَإِذَا حَلَّتْ فَتَزَوَّجْهَا، قَالَ: بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، دُلُّونِي - أَيْ عَلَى السُّوقِ -، فَلَمْ يَرْجِعْ حَتَّى رَجَعَ بِسَمْنٍ وَأَقِطٍ قَدْ أَفْضَلَهُ، قَالَ: وَرَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ أَثَرَ صُفْرَةٍ، فَقَالَ: «مَهْيَمْ؟» فَقُلْتُ: تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»
হুমায়দ তাবীল (লম্বা হুমায়দ) (রঃ) আনাস (রাঃ) থেকে বর্ণনা করেন হতে বর্ণিতঃ
হুমায়দ আত-তাওয়ীল (রহঃ) আনাস (রাঃ) হতে বর্ণনা করেন। তিনি তাঁকে বলতে শুনেছেন: রাসূলুল্লাহ (ﷺ) কুরাইশ (মুহাজির) এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। এ পরিপ্রেক্ষিতে সাদ ইবন রাবী (রাঃ) এবং আবদুর রহমান ইবন আওফ (রাঃ)-এর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করলেন।তখন সাদ (রাঃ) আবদুর রহমান (রাঃ)-কে বললেন: আমার যে সম্পদ আছে তা আপনার ও আমার মাঝে বণ্টন করা হবে। আর আমার দুইজন স্ত্রী আছে। দেখুন তাদের মাঝে কাকে আপনার পছন্দ হয়। আমি তাকে তালাক দিয়ে দেব। তার ইদ্দত পূর্ণ হলে তাকে আপনি বিবাহ করবেন। আবদুর রহমান (রাঃ) বললেন: আল্লাহ তা‘আলা আপনার ধনে ও পরিবারে বারাকাত দান করুন। আমাকে বাজারের রাস্তা বলে দিন। তিনি যখন ফিরে এলেন তখন কিছু ঘি এবং পনিরসহ ফিরে আসলেন। এটা তাঁর লাভ হয়েছিল। রাসূলুল্লাহ (ﷺ) আমার শরীরে হলুদ রং দেখে জিজ্ঞেস করলেন: এ কি? আমি বললাম: আমি এক আনসারী মহিলাকে বিবাহ করেছি। তিনি (ﷺ) বললেন: একটা বকরী দ্বারা হলেও ওয়ালীমাহ কর।
