২৭/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৮৯ - তালাক
‘ইদ্দাতের সুষ্ঠু হিসেবের লক্ষ্যে মহান ও মহীয়ান আল্লাহর নির্দেশিত ত্বলাক্বের সময় প্রসঙ্গ
সুনানে আন-নাসায়ী : ৩৩৮৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৮৯
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ السَّرْخَسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ: أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَاسْتَفْتَى عُمَرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ عَبْدَ اللَّهِ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَقَالَ: «مُرْ عَبْدَ اللَّهِ فَلْيُرَاجِعْهَا، ثُمَّ يَدَعْهَا حَتَّى تَطْهُرَ مِنْ حَيْضَتِهَا هَذِهِ، ثُمَّ تَحِيضَ حَيْضَةً أُخْرَى، فَإِذَا طَهُرَتْ فَإِنْ شَاءَ فَلْيُفَارِقْهَا قَبْلَ أَنْ يُجَامِعَهَا، وَإِنْ شَاءَ فَلْيُمْسِكْهَا، فَإِنَّهَا الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْ تُطَلَّقَ لَهَا النِّسَاءُ»
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর স্ত্রীকে তালাক দিলেন, তাঁর স্ত্রী তখন ছিল ঋতুমতী। 'উমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এর সমাধান চাইলেন। তিনি ('উমর (রাঃ)) বললেন: 'আবদুল্লাহ তার স্ত্রীকে ঋতুমতী অবস্থায় তালাক দিয়েছে। তিনি (ﷺ) বললেন: 'আবদুল্লাহকে বলে দাও, সে যেন তাকে ফিরিয়ে নেয় [রজ্'আহ্ করে] এবং হায়য থেকে পবিত্র না হওয়া পর্যন্ত তাকে দূরে রাখে [সহবাস না করে]। এরপর সে আবার ঋতুমতী হয়ে যখন পবিত্র হবে, তখন সে যদি ইচ্ছা করে তবে তার সাথে সহবাস করার পূর্বেই তালাক দেবে। আর যদি সে ইচ্ছা করে তাহলে রেখে দেবে। এটাই তার ইদ্দত, সে অনুযায়ী স্ত্রীদের তালাকের ব্যাপারে মহান ও মহীয়ান আল্লাহ তা'আলা আদেশ করেছেন।
