২৭/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৯০ - তালাক
‘ইদ্দাতের সুষ্ঠু হিসেবের লক্ষ্যে মহান ও মহীয়ান আল্লাহর নির্দেশিত ত্বলাক্বের সময় প্রসঙ্গ
সুনানে আন-নাসায়ী : ৩৩৯০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৯০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ: أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرْهُ فَلْيُرَاجِعْهَا، ثُمَّ لِيُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ، ثُمَّ تَحِيضَ، ثُمَّ تَطْهُرَ، ثُمَّ إِنْ شَاءَ أَمْسَكَ بَعْدُ، وَإِنْ شَاءَ طَلَّقَ قَبْلَ أَنْ يَمَسَّ، فَتِلْكَ الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْ تُطَلَّقَ لَهَا النِّسَاءُ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)- এর যুগে তিনি তাঁর স্ত্রীকে হায়য অবস্থায় তালাক দেন। তখন 'উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বললেন: তাকে বল, তাকে যেন ফিরিয়ে নেয় এবং পবিত্র হওয়া পর্যন্ত তাকে দূরে রাখে। হায়যের পর পাক হলে যদি ইচ্ছা করে তাকে রাখবে, আর যদি ইচ্ছা করে সহবাস করার পূর্বে তালাক দেবে। এটাই সে ইদ্দত, যে অনুযায়ী মহান ও মহীয়ান আল্লাহ তা'আলা স্ত্রীদের তালাকের বিষয়ে আদেশ করেছেন।
