২৭/৯. অধ্যায়ঃ
সহবাসের পূর্বে ত্বলাক্ব দ্বারা পূর্ববর্তী স্বামীর জন্য বৈধ হওয়া প্রসঙ্গ ৩৪0
সুনানে নাসাঈ : ৩৪০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪০৮
أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، عَنْ أَبِيهِ، قَالَ: حَدَّثَنِي أَيُّوبُ بْنُ مُوسَى، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتِ امْرَأَةُ رِفَاعَةَ الْقُرَظِيِّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَكَحْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ، وَاللَّهِ مَا مَعَهُ إِلَّا مِثْلُ هَذِهِ الْهُدْبَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ، لَا، حَتَّى يَذُوقَ عُسَيْلَتَكِ وَتَذُوقِي عُسَيْلَتَهُ»
আয়শা (রাঃ) হতে বর্ণিতঃ
রিফাআহ আল কুরাযীর স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে বললেন : হে আল্লাহর রাসূল! আমি আবদুর রহমান ইবনুয যুবাইর (রাঃ)-কে বিবাহ করেছি। আল্লাহর কসম তার নিকট আমার এই আঁচলের কিনারা ছাড়া আর কিছু (পৌরুষত্ব) নেই। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: মনে হয় তুমি রিফাআহ (রাঃ)-এর কাছে ফিরে যেতে চাও। তা সম্ভব নয়, যতক্ষণ না তুমি তার মধুর স্বাদ গ্রহণ কর, আর সে তোমার মধুর স্বাদ গ্রহণ করে।
