২৭/১০. অধ্যায়ঃ
চূড়ান্ত ত্বলাক্ব ৩৪0
সুনানে নাসাঈ : ৩৪০৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪০৯
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتِ امْرَأَةُ رِفَاعَةَ الْقُرَظِيِّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ عِنْدَهُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ تَحْتَ رِفَاعَةَ الْقُرَظِيِّ فَطَلَّقَنِي الْبَتَّةَ، فَتَزَوَّجْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ، وَإِنَّهُ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا مَعَهُ إِلَّا مِثْلُ هَذِهِ الْهُدْبَةِ، وَأَخَذَتْ هُدْبَةً مِنْ جِلْبَابِهَا، وَخَالِدُ بْنُ سَعِيدٍ بِالْبَابِ، فَلَمْ يَأْذَنْ لَهُ، فَقَالَ: يَا أَبَا بَكْرٍ، أَلَا تَسْمَعُ هَذِهِ تَجْهَرُ بِمَا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ، لَا، حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রিফাআ (রাঃ) কুরাযীর স্ত্রী নবী (ﷺ)-এর নিকট এলেন তখন আবু বাকর (রাঃ) তাঁর নিকট ছিলেন। তিনি বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি রিফাআ আল কুরাযীর বিবাহাধীনে ছিলাম, সে আমাকে চূড়ান্ত তালাক দেয়। এরপর আমি আবদুর রহমান ইবনুয যুবাইর (রাঃ)-কে বিবাহ করি। আল্লাহর কসম। হে আল্লাহর রাসূল (ﷺ)! এই কাপড়ের কিনারা ছাড়া তার নিকট আর কিছু নেই। এই বলে সে তার চাদরের কিনারা তুলে ধরে। তখন খালিদ ইবনু সাঈদ (রাঃ) ছিল দরজায়। তাঁকে (ﷺ) অনুমতি দেননি। তিনি বললেন: হে আবু বাকর। আপনি কি শুনছেন না, এই মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখে জোরে জোরে কী সব বলছে? তিনি (ﷺ) বললেন: তুমি কি আবার রিফাআর নিকট ফিরে যেতে চাও? তা সম্ভব নয়, যতক্ষণ না তুমি তার মধুর স্বাদ গ্রহণ কর আর সে তোমার মধুর স্বাদ গ্রহণ করে।
