২৭/১১. অধ্যায়ঃ

'তোমার ব্যাপার তোমার হাতে' প্রসঙ্গ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪১০

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ نَصْرِ بْنِ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: قُلْتُ لِأَيُّوبَ: - هَلْ عَلِمْتَ أَحَدًا؟ قَالَ: فِي أَمْرِكِ بِيَدِكِ أَنَّهَا ثَلَاثٌ غَيْرَ - الْحَسَنِ، فَقَالَ: لَا، ثُمَّ قَالَ: اللَّهُمَّ غَفْرًا، إِلَّا مَا حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ كَثِيرٍ مَوْلَى ابْنِ سَمُرَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ثَلَاثٌ» فَلَقِيتُ كَثِيرًا، فَسَأَلْتُهُ فَلَمْ يَعْرِفْهُ، فَرَجَعْتُ إِلَى قَتَادَةَ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «نَسِيَ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا حَدِيثٌ مُنْكَرٌ»

হাম্মাদ ইব্‌ন যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আইয়ুব (রহঃ)-কে বললাম, আপনি কি হাসান ছাড়া কাউকেও “তোমার ব্যাপার তোমার হাতে” বলে তিন তালাক হবে বলতে শুনেছেন? তিনি বললেন: না। তিনি বললেন, আল্লাহ ক্ষমা করুন।তবে কাতাদাহ বর্ণনা করেন, ইবনু সামুরার কৃতদাস কাসীর থেকে, তিনি আবু সালামা (রহঃ) হতে, তিনি আবু হুরাইরা (রাঃ) হতে রাসূলুল্লাহ (ﷺ) সূত্রে বর্ণনা করেন, [এরূপ বললো]- তিন তালাক হবে। এরপর আমি কাসীর (রহঃ)-এর সাথে দেখা করলাম। অতঃপর তাকে জিজ্ঞেস করলাম, তিনি হাদীসটি চিনতে পারলেন না। এরপর আমি কাতাদাহ (রহঃ)-এর নিকট ফিরে এলাম এবং তাঁকে এ বিষয়ে জানালাম। তিনি বললেন: সে ভুলে গেছে। আবু আবদুর রহমান বলেন: এটা মুনকার হাদীস।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন