২৭/১২. অধ্যায়ঃ
তিন তুলাক্বপ্রাপ্তাকে হালাল করা আর যে বিবাহ তাকে হালাল করে সে প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩৪১১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪১১
حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتِ امْرَأَةُ رِفَاعَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ زَوْجِي طَلَّقَنِي، فَأَبَتَّ طَلَاقِي، وَإِنِّي تَزَوَّجْتُ بَعْدَهُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ وَمَا مَعَهُ إِلَّا مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ، لَا، حَتَّى يَذُوقَ عُسَيْلَتَكِ وَتَذُوقِي عُسَيْلَتَهُ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রিফাআহ (রাঃ)-এর স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললো, আমার স্বামী আমাকে তালাক দেয় এবং চূড়ান্ত তালাক। এরপর আমি আবদুর রহমান ইবনুয জুবাইর (রাঃ)-কে বিবাহ করি। কিন্তু তার নিকট আঁচলের কিনারা ছাড়া আর কিছু নেই। রাসূলুল্লাহ (ﷺ) হেসে বললেন: সম্ভবত তুমি রিফাআহ (রাঃ)-এর কাছে ফিরে যেতে চাও। না, তা সম্ভব নয় যতক্ষণ না সে তোমার মধুর স্বাদ আস্বাদন করে আর তুমি তার মধুর স্বাদ গ্রহণ কর।
