২৭/১২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৪১৩ - তালাক
তিন তুলাক্বপ্রাপ্তাকে হালাল করা আর যে বিবাহ তাকে হালাল করে সে প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৩৪১৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৪১৩
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَنْبَأَنَا هُشَيْمٌ، قَالَ: أَنْبَأَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ: أَنَّ الْغُمَيْصَاءَ، أَوِ الرُّمَيْصَاءَ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْتَكِي زَوْجَهَا أَنَّهُ لَا يَصِلُ إِلَيْهَا، فَلَمْ يَلْبَثْ أَنْ جَاءَ زَوْجُهَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هِيَ كَاذِبَةٌ وَهُوَ يَصِلُ إِلَيْهَا، وَلَكِنَّهَا تُرِيدُ أَنْ تَرْجِعَ إِلَى زَوْجِهَا الْأَوَّلِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ ذَلِكَ حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ»
আয়শা (রাঃ) হতে বর্ণিতঃ
'আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিত। গুমায়সা' অথবা রুমায়সা' তার স্বামীর ব্যাপারে এই অভিযোগ নিয়ে নাবী (ﷺ)-এর নিকট এলো, সে তার নিকট পৌঁছতে পারে না। অল্পক্ষণ পরেই তার স্বামী এসে বলল: হে আল্লাহর রসূল! সে মিথ্যাবাদী। আমি তার নিকট যেয়ে থাকি [সহবাস করার ক্ষমতা রাখি]। কিন্তু সে তার প্রথম স্বামীর নিকট ফিরে যেতে চায়। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন: তা সম্ভব নয়, যতক্ষণ না তুমি তার মধুর স্বাদ আস্বাদন কর।
