২৭/১২. অধ্যায়ঃ
তিন তুলাক্বপ্রাপ্তাকে হালাল করা আর যে বিবাহ তাকে হালাল করে সে প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩৪১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪১৪
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، قَالَ: سَمِعْتُ سَالِمَ بْنَ رَزِينٍ، يُحَدِّثُ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فِي الرَّجُلِ تَكُونُ لَهُ الْمَرْأَةُ يُطَلِّقُهَا ثُمَّ يَتَزَوَّجُهَا رَجُلٌ آخَرُ فَيُطَلِّقُهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا، فَتَرْجِعَ إِلَى زَوْجِهَا الْأَوَّلِ؟ قَالَ: «لَا، حَتَّى تَذُوقَ الْعُسَيْلَةَ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
ইবন উমর (রাঃ) নাবী (ﷺ) হতে বর্ণনা করেন। এক ব্যক্তি সম্পর্কে, যে তার স্ত্রীকে তালাক দিল। এরপর তাকে অন্য এক ব্যক্তি বিবাহ করল। সে তার সাথে সহবাস করার পূর্বেই তালাক দেয়। সে মহিলা কি তার প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারবে? তিনি (ﷺ) বললেন: না, যতক্ষণ না সে [দ্বিতীয় স্বামীর] মধুর স্বাদ আস্বাদন করে।
