২৭/১২. অধ্যায়ঃ

তিন তুলাক্বপ্রাপ্তাকে হালাল করা আর যে বিবাহ তাকে হালাল করে সে প্রসঙ্গে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪১৫

أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ رَزِينِ بْنِ سُلَيْمَانَ الْأَحْمَرِيِّ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ يُطَلِّقُ امْرَأَتَهُ ثَلَاثًا فَيَتَزَوَّجُهَا الرَّجُلُ، فَيُغْلِقُ الْبَابَ وَيُرْخِي السِّتْرَ، ثُمَّ يُطَلِّقُهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا؟ قَالَ: «لَا تَحِلُّ لِلْأَوَّلِ حَتَّى يُجَامِعَهَا الْآخَرُ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا أَوْلَى بِالصَّوَابِ»

ইব্‌ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ

নাবী (ﷺ)-এর নিকট এমন একব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো, যে তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে। পরে অন্য একব্যক্তি তাকে বিবাহ করেছে। সে দরজা বন্ধ করে পর্দা ঝুলিয়ে দিল। এরপর সহবাস করার পূর্বেই তাকে তালাক দিল। তিনি (ﷺ) বললেন: সে প্রথম স্বামীর জন্য হালাল হবে না যতক্ষণ না দ্বিতীয় স্বামী তার সাথে সহবাস করে। ইমাম আবু আব্দুর রহমান নাসায়ী (রহঃ) বলেন : হাদিসটি [সনদের মানদণ্ডে] অধিক সঠিক।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন