২৭/১৬. অধ্যায়ঃ
“হে নাবী! আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি তা হারাম করছেন কেন?” (সূরাহ আত্ তাহরীম ৬৬ : ১) উক্ত আয়াতের তাফসীর
সুনানে নাসাঈ : ৩৪২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪২০
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَلِيٍّ الْمَوْصِلِيُّ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سَالِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَتَاهُ رَجُلٌ فَقَالَ: إِنِّي جَعَلْتُ امْرَأَتِي عَلَيَّ حَرَامًا، قَالَ: " كَذَبْتَ، لَيْسَتْ عَلَيْكَ بِحَرَامٍ، ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ: {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ} [التحريم: 1] عَلَيْكَ أَغْلَظُ الْكَفَّارَةِ: عِتْقُ رَقَبَةٍ "---[حكم الألباني] ضعيف الإسناد وهو في ق مختصر دون قوله عليك أغلط
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর নিকট এক ব্যক্তি এসে বলল: আমি আমার স্ত্রীকে আমার জন্য হারাম করেছি। তিনি বললেন: তুমি মিথ্যা বলছো। সে তোমার জন্য হারাম নয়। এরপর তিনি এ আয়াত তিলাওয়াত করলেনঃيَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ“হে নাবী! আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি তা হারাম করছেন কেন?..."- (সূরা আত-তাহরীম ৬৬: ১)।
