২৭/১৭. অধ্যায়ঃ
এই আয়াতের ভিন্ন ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৩৪২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪২১
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ حَجَّاجٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ وَيَشْرَبُ عِنْدَهَا عَسَلًا، فَتَوَاصَيْتُ وَحَفْصَةُ أَيَّتُنَا، مَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْتَقُلْ: إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ، فَدَخَلَ عَلَى إِحْدَيْهِمَا فَقَالَتْ ذَلِكَ لَهُ، فَقَالَ: «بَلْ شَرِبْتُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ»، وَقَالَ: «لَنْ أَعُودَ لَهُ»، فَنَزَلَ {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ} [التحريم: 1] {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ} [التحريم: 4] لِعَائِشَةَ وَحَفْصَةَ {وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا} [التحريم: 3] لِقَوْلِهِ بَلْ شَرِبْتُ عَسَلًا «كُلُّهُ فِي حَدِيثِ عَطَاءٍ»
আতা (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি উবায়দ ইবন উমায়ের (রহঃ)-কে বলতে শুনেছেন, আমি নাবী (ﷺ)-এর স্ত্রী আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি : নাবী (ﷺ) যায়নাবের কাছে অবস্থান করতেন এবং তাঁর দেয়া মধু পান করতেন। আমি এবং হাফসা (রাঃ) পরামর্শ করলাম, আমাদের মধ্যে যার কাছে রাসূলুল্লাহ (ﷺ) এলে, সে যেন বলে: আমি আপনার থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি।এরপর তিনি (ﷺ) তাঁদের একজনের নিকট এলে, সে তাঁকে [নাবী (ﷺ)-কে] তাই বললেন। তখন তিনি (ﷺ) বললেন: বরং আমি তো যায়নাবের মধু পান করেছি। তিনি আরও বললেন : আমি আর কখনো তা পান করব না। তখন এ আয়াত নাযিল হয়:يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ“হে নাবী! আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি তা হারাম করছেন কেন?..."- (সূরা আত্ তাহরীম ৬৬: ১)।আর আয়িশা এবং হাফসা (রাঃ) সম্বন্ধে নাযিল হয়:إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ“যদি তোমরা আল্লাহর কাছে তাওবা কর..."- (সূরা আত্ তাহরীম ৬৬: ৪)।আর নাবী (ﷺ)-এর উক্তি: বরং আমি মধু পান করেছি এর জন্যوَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا“যখন নাবী (ﷺ) তাঁর কোনো স্ত্রীর কাছে গোপনে বললেন..."- (সূরা আত্ তাহরীম ৬৬: ৩) আয়াত নাযিল হয়। এর সমস্তই আত্বা (রহঃ)-এর হাদীসে রয়েছে।
