২৭/১৮. অধ্যায়ঃ
'তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও'
সুনানে নাসাঈ : ৩৪২৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪২৩
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جَبَلَةَ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مُحَمَّدٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ إِسْحَقَ بْنِ رَاشِدٍ، عَنْ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ أَبِي كَعْبَ بْنَ مَالِكٍ، - قَالَ: وَهُوَ أَحَدُ الثَّلَاثَةِ الَّذِينَ تِيبَ عَلَيْهِمْ يُحَدِّثُ - قَالَ: أَرْسَلَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِلَى صَاحِبَيَّ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَأْمُرُكُمْ أَنْ تَعْتَزِلُوا نِسَاءَكُمْ»، فَقُلْتُ لِلرَّسُولِ: أُطَلِّقُ امْرَأَتِي أَمْ مَاذَا أَفْعَلُ؟ قَالَ: «لَا، بَلْ تَعْتَزِلُهَا فَلَا تَقْرَبْهَا»، فَقُلْتُ لِامْرَأَتِي: الْحَقِي بِأَهْلِكِ فَكُونِي فِيهِمْ، فَلَحِقَتْ بِهِمْ
আব্দুল্লাহ্ ইব্ন কা’ব ইব্ন মালিক হতে বর্ণিতঃ
আমি আমার পিতা কা‘ব ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছি: তিনি ঐ তিন ব্যক্তির একজন, যাদের তাওবা কবুল করা হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট এবং আমার অন্য দুই সাথীর নিকট এ আদেশ পাঠান যে, তোমরা তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাক।তখন আমি ঐ দূতকে জিজ্ঞেস করলাম: আমি আমার স্ত্রীকে তালাক দেব, না কি করব? তিনি বললেন: না, বরং তার থেকে দূরে থাকুন। তার সহচার্যে আসবেন না। তখন আমি আমার স্ত্রীকে বললাম: তুমি তোমার পরিবারের কাছে চলে যাও এবং তাদের সাথে অবস্থান কর। তখন সে তাদের নিকট চলে যায়।
