২৭/১৮. অধ্যায়ঃ
'তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও'
সুনানে নাসাঈ : ৩৪২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪২৪
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قَالَ: سَمِعْتُ كَعْبًا، يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ، وَقَالَ فِيهِ: إِذَا رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينِي وَيَقُولُ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكَ أَنْ تَعْتَزِلَ امْرَأَتَكَ» فَقُلْتُ: أُطَلِّقُهَا أَمْ مَاذَا أَفْعَلُ؟ قَالَ: «بَلْ اعْتَزِلْهَا وَلَا تَقْرَبْهَا»، وَأَرْسَلَ إِلَى صَاحِبَيَّ بِمِثْلِ ذَلِكَ، فَقُلْتُ لِامْرَأَتِي: الْحَقِي بِأَهْلِكِ وَكُونِي عِنْدَهُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي هَذَا الْأَمْرِ «خَالَفَهُمْ مَعْقِلُ بْنُ عُبَيْدِ اللَّهِ»
ইব্ন শিহাব (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবনু আবদুল্লাহ ইবনু কা‘ব ইবনু মালিক (রাঃ) আমাকে অবহিত করেছেন। আবদুল্লাহ ইবনু কা‘ব বলেছেন: আমি কা‘ব (রাঃ)-কে তাঁর ঘটনা বর্ণনা করতে শুনেছি। তিনি তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন। যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর দূত আমার নিকট এসে বললেন: রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে আপনার স্ত্রী হতে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন। তখন আমি জিজ্ঞেস করি: আমি কি তাকে তালাক দেব, আমি তাকে কি করবো? তিনি বলেন : না, বরং আপনি তার থেকে দূরে থাকুন, তার সহচার্যে আসবেন না। আমার দুই সাথীর নিকটও অনুরূপ নির্দেশ পাঠানো হয়। তখন আমি আমার স্ত্রীকে বলি: তুমি তোমার পরিবারে গিয়ে তাদের সাথে অবস্থান কর। যতক্ষণ না মহান ও মহীয়ান আল্লাহ এ ব্যাপারে কোনো ফায়সালা প্রদান করেন।
