২৭/২০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৪৩১ - তালাক
নাবালেগের ত্বলাক্ব কখন কার্যকর হবে?
সুনানে আন-নাসায়ী : ৩৪৩১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৪৩১
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَرَضَهُ يَوْمَ أُحُدٍ وَهُوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً فَلَمْ يُجِزْهُ، وَعَرَضَهُ يَوْمَ الْخَنْدَقِ وَهُوَ ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً فَأَجَازَهُ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
উহুদ যুদ্ধের দিন তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে যখন পেশ করেছিল তিনি ছিলেন চৌদ্দ বছর বয়সের। তাই তিনি তাঁকে অনুমতি দিলেন না। পরিখা [খন্দাকের] যুদ্ধের সময় তাঁকে পেশ করা হল। তখন তাঁর বয়স ছিল পনের বছর, তিনি তাঁকে অনুমতি দিলেন।
