২৭/২৮. অধ্যায়ঃ
দাস-দাসী, স্বামী-স্ত্রী আযাদ হওয়ার পর ইখতিয়ার থাকা প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৩৪৪৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৪৬
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ مَوْهَبٍ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: كَانَ لِعَائِشَةَ، غُلَامٌ وَجَارِيَةٌ، قَالَتْ: فَأَرَدْتُ أَنْ أُعْتِقَهُمَا، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ابْدَئِي بِالْغُلَامِ قَبْلَ الْجَارِيَةِ»
কাসিম ইবন মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ)-এর একজন দাস ও একজন দাসী ছিল। আমি তাদেরকে আযাদ করায় রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তা উল্লেখ করি। তিনি (ﷺ) বললেন: দাসীর পূর্বে দাসকে আযাদ করে দিও।
