২৭/২৯. অধ্যায়ঃ
দাসীর ইখতিয়ার
সুনানে নাসাঈ : ৩৪৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৪৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ رَبِيعَةَ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: كَانَ فِي بَرِيرَةَ ثَلَاثُ سُنَنٍ، إِحْدَى السُّنَنِ أَنَّهَا أُعْتِقَتْ، فَخُيِّرَتْ فِي زَوْجِهَا، وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ»وَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْبُرْمَةُ تَفُورُ بِلَحْمٍ، فَقُرِّبَ إِلَيْهِ خُبْزٌ وَأُدْمٌ مِنْ أُدْمِ الْبَيْتِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَمْ أَرَ بُرْمَةً فِيهَا لَحْمٌ؟» فَقَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، ذَلِكَ لَحْمٌ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، وَأَنْتَ لَا تَأْكُلُ الصَّدَقَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ عَلَيْهَا صَدَقَةٌ، وَهُوَ لَنَا هَدِيَّةٌ»
নবী (সঃ) এর স্ত্রী আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর সহধর্মিণী আয়িশা (রাঃ) হতে বর্ণিত। বারীরা (রাঃ)-এর মধ্যে তিনটি সুন্নাত [শরীয়তী বিধান] ছিল।১. তাকে আজাদ করা হলে স্বামীর ব্যাপারে তাকে ইখতিয়ার দেয়া হয়,২. রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যে আজাদ করবে, ‘ওয়ালা’ সেই পাবে।৩. একদিন রাসূলুল্লাহ (ﷺ) [তাঁর ঘরে] প্রবেশ করে দেখলেন, হাঁড়িতে গোশত রান্না হচ্ছে। তাঁর সামনে রুটি এবং ঘরের তরকারী পেশ করা হলে, তিনি (ﷺ) বললেন: আমি কি হাঁড়িতে গোশত দেখিনি? তখন তাঁরা বললেন: হ্যাঁ, হে আল্লাহর রাসূল! ঐ গোশত বারীরা (রাঃ)-কে সদকা দেয়া হয়েছে। আর আপনি তো সদকা খান না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তা তার জন্য তো সদকা, কিন্তু আমাদের জন্য হাদিয়া।
