২৭/২৯. অধ্যায়ঃ

দাসীর ইখতিয়ার

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৪৮

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ فِي بَرِيرَةَ ثَلَاثُ قَضِيَّاتٍ، أَرَادَ أَهْلُهَا أَنْ يَبِيعُوهَا وَيَشْتَرِطُوا الْوَلَاءَ، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ»، وَأُعْتِقَتْ فَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاخْتَارَتْ نَفْسَهَا، وَكَانَ يُتَصَدَّقُ عَلَيْهَا فَتُهْدِي لَنَا مِنْهُ، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «كُلُوهُ، فَإِنَّهُ عَلَيْهَا صَدَقَةٌ، وَهُوَ لَنَا هَدِيَّةٌ»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

বারীরা (রাঃ)-এর মধ্যে তিনটি বিষয় ছিল,(১) তার মালিকগণ তাকে বিক্রি করার ইচ্ছা প্রকাশ এবং ‘ওয়ালা’-এর শর্তারোপ করে। আমি নাবী (ﷺ)-এর নিকট উল্লেখ করি। তিনি বললেন: তুমি তাকে ক্রয় করে আযাদ করে দাও। কেননা, ‘ওয়ালা’ যে আযাদ করবে, সে-ই পাবে।(২) তাকে আযাদ করা হলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে ইখতিয়ার দিলে সে নিজকেই গ্রহণ করল।(৩) তাকে সদাকা দেয়া হলে, সে তা থেকে আমাদের হাদিয়া দিত। আমি এ বিষয়টি নাবী (ﷺ)-কে উল্লেখ করলে তিনি বললেন: তোমরা তা খেতে পার, কেননা তা তার জন্য সদাকা হলেও আমাদের জন্য হাদিয়া।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন