২৭/৩১. অধ্যায়ঃ
যে দাসী আযাদ হয়েছে এবং তার স্বামী দাস, তার ইখতিয়ার সম্পর্কে।
সুনানে নাসাঈ : ৩৪৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৫৩
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ زَائِدَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ: أَنَّهَا اشْتَرَتْ بَرِيرَةَ مِنْ أُنَاسٍ مِنَ الْأَنْصَارِ فَاشْتَرَطُوا الْوَلَاءَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْوَلَاءُ لِمَنْ وَلِيَ النِّعْمَةَ» وَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ زَوْجُهَا عَبْدًا. وَأَهْدَتْ لِعَائِشَةَ لَحْمًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ وَضَعْتُمْ لَنَا مِنْ هَذَا اللَّحْمِ». قَالَتْ عَائِشَةُ: تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، فَقَالَ: «هُوَ عَلَيْهَا صَدَقَةٌ وَهُوَ لَنَا هَدِيَّةٌ»---[حكم الألباني] حسن صحيح
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি কয়েকজন আনসারীর নিকট হতে বারিরা (রাঃ)-কে ক্রয় করার ইচ্ছা করলে, তারা ওয়ালার শর্তারোপ করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে আজাদ করবে, সে-ই ওয়ালার হাকদার হবে। রাসূলুল্লাহ (ﷺ) তাকে ইখতিয়ার প্রদান করেন। তার স্বামী ছিল দাস।একদিন বারিরা (রাঃ) আয়িশা (রাঃ)-কে গোশত হাদিয়া দিলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমরা আমার জন্য এ গোশত থেকে কিছু রেখে দিতে।আয়িশা (রাঃ) বলেন: এ তো বারীরা (রাঃ)-কে সদকা করা হয়েছে।তখন তিনি বললেন: তা তার জন্য সদকা কিন্তু আমাদের জন্য হাদিয়া।
