২৭/৩৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৪৬০ - তালাক
যিহার প্রসঙ্গ
সুনানে আন-নাসায়ী : ৩৪৬০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৪৬০
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ الْأَعْمَشِ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: " الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَسِعَ سَمْعُهُ الْأَصْوَاتَ، لَقَدْ جَاءَتْ خَوْلَةُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو زَوْجَهَا، فَكَانَ يَخْفَى عَلَيَّ كَلَامُهَا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا} [المجادلة: 1] " الْآيَةَ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, সমস্ত প্রশংসা আল্লাহর যার শ্রবণ সকল শব্দকে বেষ্টন করে আছে। খাওলাহ্ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে হাজির হয়ে তার স্বামীর সম্পর্কে অভিযোগ করল। সে তার কথা আমার থেকে গোপন রাখলো।তখন মহান ও মহীয়ান আল্লাহ নাযিল করলেন: “আল্লাহ তার কথা শুনেছেন যে নারী (খাওলাহ্ বিন্ত সা'লাবাহ্) তার স্বামীর বিষয়ে তোমার সাথে বাদানুবাদ করছে আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ তোমাদের দু'জনের কথা শুনছেন..."- (সূরা আল মুজা-দালাহ্ ৫৮ : ১)।
