২৭/৩৩. অধ্যায়ঃ
যিহার প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৩৪৫৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৫৯
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا الْمُعْتَمِرُ، ح وَأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ: سَمِعْتُ الْحَكَمَ بْنَ أَبَانَ، قَالَ: سَمِعْتُ عِكْرِمَةَ، قَالَ: أَتَى رَجُلٌ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّهُ ظَاهَرَ مِنَ امْرَأَتِهِ ثُمَّ غَشِيَهَا قَبْلَ أَنْ يَفْعَلَ مَا عَلَيْهِ، قَالَ: «مَا حَمَلَكَ عَلَى ذَلِكَ؟» قَالَ: يَا نَبِيَّ اللَّهِ، رَأَيْتُ بَيَاضَ سَاقَيْهَا فِي الْقَمَرِ؟ قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَاعْتَزِلْ حَتَّى تَقْضِيَ مَا عَلَيْكَ» وَقَالَ إِسْحَقُ، فِي حَدِيثِهِ: «فَاعْتَزِلْهَا حَتَّى تَقْضِيَ مَا عَلَيْكَ» وَاللَّفْظُ لِمُحَمَّدٍ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «الْمُرْسَلُ أَوْلَى بِالصَّوَابِ مِنَ الْمُسْنَدِ، وَاللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ»
ইকরামা (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি আল্লাহর নাবী (ﷺ)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর নাবী (ﷺ)! সে তো তার স্ত্রীর সাথে যিহার করেছে এবং কাফারা আদায় করার পূর্বেই সঙ্গমে লিপ্ত হয়েছে। তিনি (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন: এ কাজ করার জন্য কী তোমাকে উৎসাহিত করল? সে বলল: হে আল্লাহর নাবী! আমি চাঁদের আলোতে তার সুন্দর পায়ের নলা দেখেছি।রসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: তোমার ওপর যে কাফারা রয়েছে তা আদায় না করা পর্যন্ত দূরে থাক। ইমাম নাসাঈ (রহঃ) বলেন: ইসহাক তার বর্ণিত হাদীসে 'তুমি তার থেকে দূরে থাক' বর্ণনা করেছেন।
