২৭/৩৩. অধ্যায়ঃ

যিহার প্রসঙ্গ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৫৮

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الْحَكَمِ بْنِ أَبَانَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ: تَظَاهَرَ رَجُلٌ مِنَ امْرَأَتِهِ فَأَصَابَهَا قَبْلَ أَنْ يُكَفِّرَ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا حَمَلَكَ عَلَى ذَلِكَ؟» قَالَ: رَحِمَك û اللَّهُ يَا رَسُولَ اللَّهِ، رَأَيْتُ خَلْخَالَهَا أَوْ سَاقَيْهَا فِي ضَوْءِ الْقَمَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَاعْتَزِلْهَا حَتَّى تَفْعَلَ مَا أَمَرَكَ اللَّهُ عَزَّ وَجَلَّ»

ইকরামা (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি তার যিহার করা স্ত্রীর কাফ্‌ফারা আদায় করার পূর্বেই সহবাস করল। এরপর সে নবী (ﷺ)-এর নিকট তা উল্লেখ করল। নবী (ﷺ) বললেন: কিসে তোমাকে এমন করতে উৎসাহিত করল? সে বলল: হে আল্লাহর রসূল (ﷺ)! আল্লাহ আপনাকে রহম করুন। আমি তার পায়ের গোঁড়ালি দেখেছিলাম অথবা আমি চাঁদের আলোতে তার পায়ের গোঁড়ালি দেখলাম। এ কথা শুনে রসূলুল্লাহ (ﷺ) বললেন: মহান ও মহীয়ান আল্লাহ তোমাকে যা আদেশ করেছেন তা (কাফফারা) না করা পর্যন্ত তুমি তার নিকটবর্তীও হবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন