২৭/৩৪. অধ্যায়ঃ

খুলা' সম্পর্কে যা বর্ণনা এসেছে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৬২

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ عَنْ حَبِيبَةَ بِنْتِ سَهْلٍ: أَنَّهَا كَانَتْ تَحْتَ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ، وَأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الصُّبْحِ، فَوَجَدَ حَبِيبَةَ بِنْتَ سَهْلٍ عِنْدَ بَابِهِ فِي الْغَلَسِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ هَذِهِ؟» قَالَتْ: أَنَا حَبِيبَةُ بِنْتُ سَهْلٍ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «مَا شَأْنُكِ؟» قَالَتْ: لَا، أَنَا وَلَا ثَابِتُ بْنُ قَيْسٍ لِزَوْجِهَا، فَلَمَّا جَاءَ ثَابِتُ بْنُ قَيْسٍ، قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذِهِ حَبِيبَةُ بِنْتُ سَهْلٍ قَدْ ذَكَرَتْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَذْكُرَ» فَقَالَتْ حَبِيبَةُ: يَا رَسُولَ اللَّهِ، كُلُّ مَا أَعْطَانِي عِنْدِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِثَابِتٍ: «خُذْ مِنْهَا»، فَأَخَذَ مِنْهَا وَجَلَسَتْ فِي أَهْلِهَا

হাবীবা বিনতে সাহল (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি সাবিত ইবনে কায়স ইবনে শাম্মাস (রাঃ)-এর স্ত্রী ছিলেন। একদিন রসূলুল্লাহ (ﷺ) খুব ভোরে সালাত আদায় করতে গেলেন। তিনি হাবীবা বিনতে সাহল (রাঃ)-কে অন্ধকারে তার দরজায় দেখতে পেলেন।রসূলুল্লাহ (ﷺ) বললেন: এটা কে? তিনি বললেন: হে আল্লাহর রসূল (ﷺ)! আমি হাবীবা বিনতে সাহল। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন: তোমার কি হয়েছে? তিনি বললেন: আমার সাবিত ইবনে কায়স (রাঃ)-এর বিবাহ বন্ধনে থাকা সম্ভব নয়।সাবিত ইবনে কায়স এলে রসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, এই যে হাবীবা বিনতে সাহল! আল্লাহ যা ইচ্ছা করেছেন, তা-ই সে বলছে। হাবীবা (রাঃ) বলেন উঠলেন: হে আল্লাহর রসূল (ﷺ)! সে যা কিছু আমাকে দিয়েছে তার সবই আমার কাছে আছে। তিনি সাবিত ইবনে কায়স (রাঃ)-কে বললেন: তুমি তার থেকে তা নিয়ে নাও। সাবিত (রাঃ) তা নিয়ে নিলেন। আর হাবীবা বিনতে সাহল (রাঃ) তার স্বীয় পরিজনদের মধ্যে অবস্থান নিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন