২৭/৩৪. অধ্যায়ঃ
খুলা' সম্পর্কে যা বর্ণনা এসেছে
সুনানে নাসাঈ : ৩৪৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৬৩
أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ: أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ أَمَا إِنِّي مَا أَعِيبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلَا دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الْإِسْلَامِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الْحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً»
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
সাবিত ইবন কায়স (রাঃ)-এর স্ত্রী নবী (ﷺ)-এর নিকট এসে বললেন: ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! সাবিত ইবন কায়স-এর স্বভাব-চরিত্র ও ধার্মিকতার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আমি ইসলামে থেকে অবাধ্যতা পছন্দ করি না।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি কি তাকে তার বাগানটি ফিরিয়ে দেবে?সে বলল: হ্যাঁ।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি তোমার বাগান নিয়ে নাও এবং তাকে এক তালাক দাও।
