২৭/৩৭. অধ্যায়ঃ
স্বামীর পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পুরুষকে জড়িত করে স্ত্রীর বিরুদ্ধে [যিনার] অপবাদের কারণে লি'আন
সুনানে নাসাঈ : ৩৪৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৬৮
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: - سُئِلَ هِشَامٌ عَنِ الرَّجُلِ يَقْذِفُ امْرَأَتَهُ - فَحَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنْ ذَلِكَ وَأَنَا أَرَى أَنَّ عِنْدَهُ مِنْ ذَلِكَ عِلْمًا، فَقَالَ: إِنَّ هِلَالَ بْنَ أُمَيَّةَ قَذَفَ امْرَأَتَهُ بِشَرِيكِ بْنِ السَّحْمَاءِ، وَكَانَ أَخُو الْبَرَاءِ بْنِ مَالِكٍ لِأُمِّهِ، وَكَانَ أَوَّلَ مَنْ لَاعَنَ، فَلَاعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا، ثُمَّ قَالَ: «ابْصُرُوهُ، فَإِنْ جَاءَتْ بِهِ أَبْيَضَ سَبِطًا قَضِيءَ الْعَيْنَيْنِ فَهُوَ لِهِلَالِ بْنِ أُمَيَّةَ، وَإِنْ جَاءَتْ بِهِ أَكْحَلَ جَعْدًا أَحْمَشَ السَّاقَيْنِ فَهُوَ لِشَرِيكِ بْنِ السَّحْمَاءِ»، قَالَ: فَأُنْبِئْتُ أَنَّهَا جَاءَتْ بِهِ أَكْحَلَ جَعْدًا أَحْمَشَ السَّاقَيْنِ
আবদুল আলা (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি হিশাম (রহঃ)-এর কাছে প্রশ্ন করলো অপর ব্যক্তি সম্পর্কে, যে তার স্ত্রীকে অপবাদ দিয়েছে। তখন হিশাম বর্ণনা করলেন যে, মুহাম্মাদ (রহঃ) বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করেছি। আর আমার ধারণা ছিল যে, এ সম্পর্কে তার জানা আছে। তিনি (আনাস ইবনু মালিক (রাঃ)) বর্ণনা করলেন: হিলাল ইবন উমাইয়া তার স্ত্রীকে শরীক ইবন সাহমা-র নাম উল্লেখ করে ব্যভিচারের অপবাদ আরোপ করেছিলেন। আর শরীক ইবন সাহমা বরাআ ইবন মালিক (রাঃ)-এর মায়ের দিক থেকে ভাই ছিলেন।আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, ঐ ব্যক্তিই প্রথম লি'আন করেছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাদের উভয়ের মধ্যে লি'আন করার নির্দেশ দেন। পরে তিনি (ﷺ) বলেন: তোমরা দেখো, যদি সে সাদা রং, লম্বা চুল এবং ত্রুটিযুক্ত চোখবিশিষ্ট সন্তান প্রসব করে, তবে তা হবে হিলাল ইবন উমাইয়ার। আর যদি সে সুরমা চোখ, কোঁকড়ানো চুল এবং হালকা পাতলা পা বিশিষ্ট সন্তান প্রসব করে, তবে তা শরীক ইবন সাহমা-র সন্তান হবে। আনাস (রাঃ) বলেন, তাকে অবহিত করা হয়েছে যে, সে সুরমা বর্ণ চোখ, কোঁকড়ানো চুল এবং হালকা পাতলা পা বিশিষ্ট সন্তান প্রসব করেছিল।
