২৭/৩৯. অধ্যায়ঃ

ইমামের বলা 'হে আল্লাহ! স্পষ্ট করে দিন'

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৭০

أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: ذُكِرَ التَّلَاعُنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ عَاصِمُ بْنُ عَدِيٍّ فِي ذَلِكَ قَوْلًا ثُمَّ انْصَرَفَ، فَأَتَاهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ يَشْكُو إِلَيْهِ أَنَّهُ وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا، قَالَ عَاصِمٌ: مَا ابْتُلِيتُ بِهَذَا إِلَّا بِقَوْلِي: فَذَهَبَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِالَّذِي وَجَدَ عَلَيْهِ امْرَأَتَهُ، وَكَانَ ذَلِكَ الرَّجُلُ مُصْفَرًّا قَلِيلَ اللَّحْمِ سَبِطَ الشَّعْرِ، وَكَانَ الَّذِي ادَّعَى عَلَيْهِ أَنَّهُ وَجَدَهُ عِنْدَ أَهْلِهِ آدَمَ خَدْلًا كَثِيرَ اللَّحْمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ بَيِّنْ»، فَوَضَعَتْ شَبِيهًا بِالرَّجُلِ الَّذِي ذَكَرَ زَوْجُهَا أَنَّهُ وَجَدَهُ عِنْدَهَا، فَلَاعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا فَقَالَ رَجُلٌ لِابْنِ عَبَّاسٍ فِي الْمَجْلِسِ: أَهِيَ الَّتِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ رَجَمْتُ أَحَدًا بِغَيْرِ بَيِّنَةٍ رَجَمْتُ هَذِهِ؟» قَالَ ابْنُ عَبَّاسٍ: «لَا، تِلْكَ امْرَأَةٌ كَانَتْ تُظْهِرُ فِي الْإِسْلَامِ الشَّرَّ»

ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে পরস্পর লি‘আন সম্পর্কে আলোচনা হল। তখন ‘আসিম ইবনু আদী (রাঃ) সে সম্পর্কে কিছু একটা বলে চলে গেলেন। এরপর তার নিকট তার গোত্রের এক লোক এসে অভিযোগ করল, সে তার স্ত্রীর সাথে এক ব্যক্তিকে পেয়েছে। ‘আসিম ইবনু আদী (রাঃ) এ কথা শুনে বললেন: আমার বলার জন্যই আমার ওপর এ সমস্যার সৃষ্টি হয়েছে। এরপর ‘আসিম ইবনু আদী (রাঃ) তাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট নিয়ে গেলেন। সে তার স্ত্রীকে যে অবস্থায় পেয়েছে তা তাঁকে (নবী (ﷺ)-কে) জানালেন। ঐ ব্যক্তি ছিল ফর্সা, হালকা গড়ন এবং সোজা চুলবিশিষ্ট। যে ব্যক্তির সাথে তার স্ত্রীকে পেয়েছিল, তার গায়ের রং ছিল বাদামী, পায়ের গোছা এবং শরীর ছিল মাংসল।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন:اللَّهُمَّ بَيِّنْ“হে আল্লাহ! স্পষ্ট করে দিন”।বর্ণনাকারী বলেন: পরে ঐ স্ত্রী সেই পুরুষের মতো দেখতে সন্তান প্রসব করল যার সম্পর্কে তার স্বামী অভিযোগ করেছিল যে, সে তাকে স্ত্রীর কাছে পেয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) তাদের উভয়কে লি‘আন করার নির্দেশ দিলেন। যে মাজলিসে ইবনু আব্বাস (রাঃ) এ হাদীস বর্ণনা করলেন, সে মাজলিসের এক ব্যক্তি বললেন: এই স্ত্রীলোকটি কি সেই স্ত্রীলোক, যার সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন: যদি আমি কাউকে সাক্ষ্য প্রমাণ ছাড়া রজম করতাম, তাহলে একে রজম করতাম? ইবনু আব্বাস (রাঃ) বলেন: না, সে নারী যে ইসলামে যিনা-ব্যভিচার প্রকাশ করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন