২৭/৪৪. অধ্যায়ঃ
লি'আনকারীদের একত্র হওয়া
সুনানে নাসাঈ : ৩৪৭৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৭৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، يَقُولُ: سَأَلْتُ ابْنَ عُمَرَ، عَنِ الْمُتَلَاعِنَيْنِ، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْمُتَلَاعِنَيْنِ: «حِسَابُكُمَا عَلَى اللَّهِ، أَحَدُكُمَا كَاذِبٌ، وَلَا سَبِيلَ لَكَ عَلَيْهَا» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَالِي؟ قَالَ: «لَا مَالَ لَكَ إِنْ كُنْتَ صَدَقْتَ عَلَيْهَا فَهُوَ بِمَا اسْتَحْلَلْتَ مِنْ فَرْجِهَا، وَإِنْ كُنْتَ كَذَبْتَ عَلَيْهَا فَذَاكَ أَبْعَدُ لَكَ»
সাঈদ ইবন যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
সাঈদ ইবন জুবায়র (রহঃ) বলেন: আমি ইবন উমর (রাঃ)-এর নিকট লি'আনকারীদের সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন: রসূলুল্লাহ (ﷺ) লি'আনকারী দুজনকেই বলেন, “তোমাদের হিসাব আল্লাহর কাছে। তোমাদের দুজনের মধ্য হতে নিশ্চয় একজন মিথ্যাবাদী। আর তোমার স্ত্রীর ওপর তোমার কোনো অধিকার নেই।”সে বলল: হে আল্লাহর রসূল (ﷺ)! আমার সম্পদ রয়েছে। তিনি (ﷺ) বললেন: “তুমি সম্পদের কিছুই পাবে না। যদি তুমি সত্যবাদী হও, তবে তুমি তো তার লজ্জাস্থান (তোমার জন্য) হালাল করেছ। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে তো তা পাওয়া অনেক দূরের কথা।”
