২৭/৪৩. অধ্যায়ঃ
লি'আনের পর লি'আনকারীদের তাওবাহ্ করতে বলা
সুনানে নাসাঈ : ৩৪৭৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৭৫
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: قُلْتُ لِابْنِ عُمَرَ: رَجُلٌ قَذَفَ امْرَأَتَهُ، قَالَ: فَرَّقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَخَوَيْ بَنِي الْعَجْلَانِ، وَقَالَ: «اللَّهُ يَعْلَمُ إِنَّ أَحَدَكُمَا كَاذِبٌ، فَهَلْ مِنْكُمَا تَائِبٌ؟» قَالَ لَهُمَا ثَلَاثًا فَأَبَيَا، فَفَرَّقَ بَيْنَهُمَا قَالَ أَيُّوبُ: وَقَالَ عَمْرُو بْنُ دِينَارٍ: " إِنَّ فِي هَذَا الْحَدِيثِ شَيْئًا لَا أَرَاكَ تُحَدِّثُ بِهِ؟ قَالَ: قَالَ الرَّجُلُ: مَالِي؟ قَالَ: لَا مَالَ لَكَ إِنْ كُنْتَ صَادِقًا فَقَدْ دَخَلْتَ بِهَا، وَإِنْ كُنْتَ كَاذِبًا فَهِيَ أَبْعَدُ مِنْكَ "
সাঈদ ইবন যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞেস করলাম: কোনো ব্যক্তি তার স্ত্রীকে যিনার অপবাদ দিলে কি হবে?তিনি বললেন: রসূলুল্লাহ (ﷺ) বানী আজলান-এর এক দম্পতির মাঝে বিচ্ছেদ ঘটান এবং বলেন: আল্লাহ জানেন যে, তোমাদের মধ্যে একজন মিথ্যাবাদী। তোমাদের মধ্যে কোনো একজন তওবা করে নিলে ভাল। তিনি দুজনকেই এ কথা তিনবার বলেন। কিন্তু দুজনই তা করতে অস্বীকৃতি জানাল। তিনি তাদের মাঝে বিচ্ছেদ ঘটান।লি’আনকারী বলল: আমার সম্পদ? তিনি (ﷺ) বললেন: যদি তুমি সত্যবাদী হও, তবে তুমি যেহেতু স্ত্রীর সঙ্গে সহবাস করেছ। আর যদি তুমি মিথ্যা বলে থাক, তাহলে তা তোমার থেকে অনেক দূরে।
