২৭/৪৬. অধ্যায়ঃ

সন্তানের কারণে স্ত্রীর প্রতি কটাক্ষ করা, ইঙ্গিতে যিনার সন্দেহ করা এবং সন্তান অস্বীকারের ইচ্ছা করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৮০

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَيْوَةَ حِمْصِيٌّ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي وُلِدَ لِي غُلَامٌ أَسْوَدُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَنَّى كَانَ ذَلِكَ؟» قَالَ: مَا أَدْرِي، قَالَ: «فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَمَا أَلْوَانُهَا؟» قَالَ: حُمْرٌ، قَالَ: «فَهَلْ فِيهَا جَمَلٌ أَوْرَقُ؟» قَالَ: فِيهَا إِبِلٌ وُرْقٌ، قَالَ: «فَأَنَّى كَانَ ذَلِكَ» قَالَ: مَا أَدْرِي يَا رَسُولَ اللَّهِ، إِلَّا أَنْ يَكُونَ نَزَعَهُ عِرْقٌ، قَالَ: «وَهَذَا لَعَلَّهُ نَزَعَهُ عِرْقٌ»، فَمِنْ أَجْلِهِ قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، هَذَا لَا يَجُوزُ لِرَجُلٍ أَنْ يَنْتَفِيَ مِنْ وَلَدٍ وُلِدَ عَلَى فِرَاشِهِ، إِلَّا أَنْ يَزْعُمَ أَنَّهُ رَأَى فَاحِشَةً

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

[একদিন] আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ছিলাম। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার একটি কালো সন্তান জন্মগ্রহণ করেছে।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এটা কোত্থেকে এলো? সে বলল: আমি জানি না। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন: তোমার উট আছে কি? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: সেগুলোর রং কি? সে বলল: লাল। তিনি (ﷺ) বললেন: এগুলোর মধ্যে মিশ্র বর্ণের আছে কি? সে বলল: তার মধ্যে মিশ্র বর্ণের উটও আছে। তিনি (ﷺ) বললেন: ঐগুলো কোথা হতে এলো? সে বলল: বলতে পারি না, হে আল্লাহর রাসূল! হয়তো কোনো ঊর্ধ্বতন পুরুষের কারণে হয়ে থাকবে। তিনি (ﷺ) বললেন, কালো সন্তান এমন হতে পারে যে, এটাও ঊর্ধ্বতন পুরুষ প্রভাবে হতে এসেছে।বর্ণনাকারী বলেন: এজন্য রাসূলুল্লাহ (ﷺ) আদেশ করেছেন, যে সন্তান [স্বামীর] বিছানায় জন্ম নিয়েছে তাকে অস্বীকার করা উচিত নয়। যদি সে তাকে অশ্লীল কাজে লিপ্ত দেখে তা ভিন্ন কথা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন