২৭/৪৬. অধ্যায়ঃ
সন্তানের কারণে স্ত্রীর প্রতি কটাক্ষ করা, ইঙ্গিতে যিনার সন্দেহ করা এবং সন্তান অস্বীকারের ইচ্ছা করা
সুনানে নাসাঈ : ৩৪৭৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৭৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ مِنْ بَنِي فَزَارَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلَامًا أَسْوَدَ وَهُوَ يُرِيدُ الِانْتِفَاءَ مِنْهُ، فَقَالَ: «هَلْ لَكَ مِنْ إِبِلٍ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «مَا أَلْوَانُهَا؟» قَالَ: حُمْرٌ، قَالَ: «هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ؟» قَالَ: فِيهَا ذَوْدُ وُرْقٍ، قَالَ: «فَمَا ذَاكَ تُرَى؟» قَالَ: لَعَلَّهُ أَنْ يَكُونَ نَزَعَهَا عِرْقٌ، قَالَ: «فَلَعَلَّ هَذَا أَنْ يَكُونَ نَزَعَهُ عِرْقٌ». قَالَ: فَلَمْ يُرَخِّصْ لَهُ فِي الِانْتِفَاءِ مِنْهُ
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
ফাযারাহ গোত্রের জনৈক ব্যক্তি নাবী (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে বললেন: আমার স্ত্রী এক কালো সন্তান প্রসব করেছে। আর সে ঐ সন্তান অস্বীকার করতে চাচ্ছিল। তিনি (ﷺ) বললেন: তোমার কি উট আছে? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: সেগুলোর রং কী? সে বলল: লাল। তিনি (ﷺ) বললেন: দেখ সেগুলোর মধ্যে কালোর সাথে অন্য বর্ণ মিশ্রিত উট আছে কি? সে বলল: হ্যাঁ, সেগুলোর মধ্যে কালচে উট আছে। তিনি (ﷺ) বললেন: তবে তুমি কী বল (মিশ্রিত উট কোথা হতে আসলো)? সে বলল: তা হয়তো কোনো পূর্ব বংশধারার প্রভাবে হয়ে থাকবে। তিনি (ﷺ) বললেন হয়তো কোনো ঊর্ধ্বতন পুরুষের প্রভাবে হয়ে থাকবে। এর দ্বারা তিনি (ﷺ) ঐ ব্যক্তিকে সন্তান অস্বীকার করার অবকাশ দিলেন না।
