২৭/৪৬. অধ্যায়ঃ
সন্তানের কারণে স্ত্রীর প্রতি কটাক্ষ করা, ইঙ্গিতে যিনার সন্দেহ করা এবং সন্তান অস্বীকারের ইচ্ছা করা
সুনানে নাসাঈ : ৩৪৭৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৭৮
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلًا مِنْ بَنِي فَزَارَةَ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلَامًا أَسْوَدَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ لَكَ مِنْ إِبِلٍ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَمَا أَلْوَانُهَا؟» قَالَ: حُمْرٌ، قَالَ: «فَهَلْ فِيهَا مِنْ أَوْرَقَ؟» قَالَ: إِنَّ فِيهَا لَوُرْقًا، قَالَ: «فَأَنَّى تَرَى أَتَى ذَلِكَ؟» قَالَ: عَسَى أَنْ يَكُونَ نَزَعَهُ عِرْقٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَهَذَا عَسَى أَنْ يَكُونَ نَزَعَهُ عِرْقٌ»
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) হতে বর্ণিতঃ
ফাযারাহ গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল: আমার স্ত্রী একটি কালো সন্তান প্রসব করেছে।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার কি উট আছে? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: সেগুলোর কী রঙের? সে বলল: লাল রঙের। তিনি (ﷺ) বললেন: সেগুলোর মধ্যে কি মিশ্র বর্ণের কোনো উট আছে? সে বলল: হ্যাঁ, তাতে মিশ্র উট রয়েছে। তিনি (ﷺ) বললেন: সেগুলো কোথা থেকে এল? সে বলল: সম্ভবত কোনো পূর্ববর্তী কোনো বংশধারার কারণে হয়েছে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এই সন্তানও হয়তো ঊর্ধ্বতন কোনো পুরুষের প্রভাবে হয়ে থাকবে।
